1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ইটনায় বন্যা পরিস্থিতি দূর্গত এলাকা ঘোষণার দাবি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২২, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হাওর বেষ্ঠিত কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ৯টি ইউনিয়নই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটনা উপজেলা নির্বাহী অফিসার এর অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত বন্যা দূর্গত বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৫৭টি আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে। পানি বন্দি পরিবারের সংখ্যা ৮,৬১৮ জন, ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২৫,৫৫৪ জন।

বন্যায় বরাদ্দকৃত ত্রাণের পরিমান শুকনা খাবার ৪০০ প্যাঃ জি আর ক্যাশ ৫০,০০০/- টাকা জি আর চাউল ৩০ মেট্রিক টন বর্তমানে মজুদ জি আর চাউল ৮.৬৩০। আশ্রিত লোক সংখ্যা পুরুষ ৩,৫৩২ জন, মহিলা ৩,৬১৭ জন, শিশু ৭২৫ জন, প্রতিবন্ধি ৬জন, গরু মহিষ ৭১০টি, ছাগল ভেড়া ২৫টি, এছাড়া ১২টি মেডিকেল টিম চালু রয়েছে।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার বলেন, আবহাওয়া অনূকুলে আসায় পানি কমতে শুরু করেছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে এবং তা বিতরণ করা হচ্ছে তবে গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে এবং এ সংকটাপন্ন অবস্থায় তার ব্যবস্থা করা হচ্ছে।

সরকারি ভাবে ২২ জুন বুধবার সকাল ১০ টার পর একটি হেলিকাপ্টার ইটনা উপজেলার বন্যায় দূর্গত এলাকা পরিদর্শন করতে দেখা গেছে। অনতিবিলম্বে ইটনা উপজেলাকে বন্যা দূর্গত এলাকা ঘোষণার দাবি জানাচ্ছে সরকারের কাছে এলাকার আপামর জনগণ।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের শীতবস্ত্র ও টিন বিতরণ

রামগতিতে এমপি আবদুল্লাহ’র সাথে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

কমলনগরে দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল কৃষকের ৪টি গরুসহ ২২৫ টি গবাদিপশু

কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল

রামগতিতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

রামগতিতে লগি বৈঠার হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

পাকুন্দিয়ায় চোরাই পাওয়ারট্রিলার সহ ২ জন গ্রেফতার

রামগতি পৌরসভায় ৭শ টয়লেট নির্মাণে বেপরোয়া লুটপাট

রামগতি পৌরসভায় মেয়র প্রার্থী ডা. জামাল উদ্দিনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

রামগতি পৌরসভায় মেয়র প্রার্থী ডা. জামাল উদ্দিনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

কুলিয়ারচরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা