মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৫ জন আসামিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
একটি নিরাপদ, শান্তিময় ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও সম্মানিত গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জননিরাপত্তায়, অপরাধ দমনে সর্বদা অঙ্গীকারবদ্ধ।


















