৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:০৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১১, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬ইং) বিকেলে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

ইফতার পূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, কক্সবাজার পিটিআই’র ইন্সট্রাক্টর মঞ্জুরুল ইসলাম, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফয়েজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য প্রধান শিক্ষক কামরুল হাসান, সহ সভাপতি নুরুল আমিন মো. মাকছুদুর রহমান, কাজী মুহাম্মদ ইউনুছসহ প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজির হাট সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার তাওহীদুল ইসলাম শাওন, প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, বশির আহমদ, আবু ছায়েদ, আবুল বাসেত, সিনিয়র শিক্ষক সেকান্দর আলী, মো. জসিম উদ্দিন, আবদুস সহিদ, মো. মামুনুর রশীদ, আহসান হাবীব, জাকির হোসেন, আলী হোসেনসহ প্রমূখ।

সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইবরাহীমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মো. মাকছুদুর রহমান।

ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফলকন জাজিরা জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসান।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত