২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৫০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ফুটপাতের ৪০ অবৈধ দোকান উচ্ছেদ, ১৭ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৮, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন বাজারের ফুটপাত দখল করে গড়ে ওঠা ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

​শনিবার (২৮ মার্চ ২০২৬ইং) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান। অভিযানে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

​আদালত সূত্র জানায়, সরকারি রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে করইতলা বাজারের ‘আছমা স্টোর’কে ২ হাজার টাকা, ‘জাহের স্টোর’কে ২ হাজার টাকা এবং ‘আল বারাকা হোটেল’কে পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তোরাবগঞ্জ বাজারের ৫টি দোকানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, “জনসাধারণের চলাচলের পথ সুগম করতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এছাড়া বাজারে অবৈধ দখলদার ও পেট্রোল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।”

​জনস্বার্থে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২১ পালিত

রামগঞ্জ মেম্বারের নেতৃত্বে মৎস্য ব্যবসায়ীর উপর হামলা ॥ আহত ৪

পাকুন্দিয়ার বুরুদিয়া ইউপি’র উপ-নির্বাচনে হেনা আক্তার জয়ী

রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন কুলিয়ারচরের ইউএনও সাদিয়া ইসলাম লুনা

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টেন্ডার বুঝে না, কাজের পদ্ধতিও বুঝে না, তারা হয় মূর্খ, না হয় দুষ্টু—মেজর (অব:) মান্নান এমপি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান হলেন আবুল হোসেন লিটন

হোসেনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

এমপি শাহরিয়ার আলমকে অবাঞ্ছিত ঘোষণা ও দ্রুত বহিষ্কার দাবি বীরমুক্তিযোদ্ধাদের