১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:১৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২১ পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৯, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “শেখ রাসেল দীপ্ত জয়োল্øাস, অদম্য আত্মবিশ্বাস” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে উপজেলা পরিষদে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে কুলিয়ারচর উপজেলা প্রশাসন।

শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. জাকারিয়া, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-ে জড়িত অপরাধীরা যারা এখনও বিদেশ পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দরা।

এছাড়াও দিবসটি উপলক্ষে কুলিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাত রোধে তালের বীজ বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক

কমলনগরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশুটি ৪৮ ঘন্টা পরেও উদ্ধার হয়নি

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মামুন, সেক্রেটারি মাহবুব

কুলিয়ারচরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

রামগতিতে হাত পা বেধেঁ কিশোরী গণধর্ষণ, আটক-২

তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

পাকুন্দিয়ায় ৩৫০ বছরের পুরানো এক গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যবাহী আরঙ্গজের মসজিদ

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২১ পালিত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালন