২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:১৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ভিজিএফের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৮, ২০২২ ১২:০৭ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর উপজেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ভিজিএফের চালের টোকেন চাওয়ায় দুলাল ও তার দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট বাজারে স্থানীয় একটি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মো. দুলাল। অভিযুক্ত আবদুল ওয়াহেদ চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ভুক্তভোগী দুলাল ওই ইউনিয়নের ৫ নং ওর্য়াডের বাসিন্দা। তবে আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি প্রকৃতপক্ষে একটি মোবাইল চুরির ঘটনা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. দুলাল বলেন, প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল নেয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল ওয়াহেদের কাছে টোকেন চাইলে তিনি আমাকে গালমন্দ করেন।

পরে খবর পেয়ে আমার দুই ছেলে আজগর ও আরাফাত বুধবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে আমার দুই ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ভুক্তভোগী দুলাল আরো বলেন, মারধরের বিষয়ে তিনি সুষ্ঠু বিচার চান।

এদিকে অভিযুক্ত আবদুল ওয়াহেদ বলেন, আমার রাইস মিলের কর্মচারীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা জানতে চাইলে দুলাল ও তার ছেলেদের সাথে হাতাহাতি হয়েছে। তার সাথে চালের টোকেনের কোন ঘটনা ঘটেনি।

এঘটনায় কমলনগর থানার ওসি মো. সোলাইমান জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহেলের মনোনয়ন ফরম ক্রয়

রামগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ

কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম আর নেই

তাড়াইলে যৌথবাহিনীর অভিযানে দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার 

লক্ষ্মীপুর রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন ও মিউজিয়াম স্থাপন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে —লক্ষ্মীপুরের সমাবেশে ড. রেজাউল করিম

লক্ষ্মীপুর জেলা পুলিশের ঈদ-উল-ফিতর উদযাপন

ইটনায় বিশুদ্ধ পানির সংকট জনজীবন চরম বিপর্যস্ত

সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রামগতিতে সচেতনতামূূূলক সাইকেল র‌্যালী