সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সংবাদপত্র এজেন্সি মেসার্স নবী স্টোরের স্বত্তাধিকারী ও হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. নুর নবী (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর সময় তিনি ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৭ জুন ২০২৬ইং রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরনবী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মো. নুর নবীর ইন্তেকালে কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠুসহ বাজার ব্যবসায়ী সমিতি, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। এছাড়াও মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সবাই।


















