২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৪১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে সবুজ বনায়নে অগ্রণী ভুমিকা রাখছে পূবালী ব্যাংক পিএলসি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৯, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সবুজ বনায়নে অগ্রণী ভুমিকা রাখছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংক পিএলসি হাজিরহাট উপ-শাখায় আয়োজনে তিনটি স্পটে ২শ’ নারিকেল গাছের চারা লাগিয়ে দৃষ্টিনন্দনের আওতায় আনেন তারা।

মঙ্গলবার সকালে পূবালী ব্যাংক পিএলসি উপকূলীয় অঞ্চলের বৃক্ষ রোপন কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীন রানা, বন কর্মকর্তা কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, পূবালী ব্যাংক নোয়াখালী জোনের রিজিওনাল ম্যানেজার মাইনুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা ব্যবস্থাপক আকবর হোসেন ও হাজিরহাট উপশাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন প্রমুখ।

পূবালী ব্যাংক হাজিরহাট উপশাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন বলেন, পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের তত্বাবধান এবং হাজিরহাট উপশাখার বাস্তনায়নে এ উপজেলায় চরকাদিরা গণকবরের পাশে, হাজিরহাট ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন সড়ক ও উপজেলার পিছনে আলী হোসাইন সড়কে আমরা উপকূলীয় অঞ্চলের বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় দু’শটি নারিকেল গাছের চারা রোপন করি। উপকূলীয় অঞ্চলকে সবুজ বেষ্টনীর আওতায় আনতে তাদের এ উদ্যোগ বলে তিনি আরো জানান।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ পেলো স্কুল-মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী

লক্ষ্মীপুরে ১০ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা পেলো সংবর্ধনা

রামগতি সোনাপুর সড়কে সুড়ঙ্গ করায় যান চলাচল বন্ধ

পাকুন্দিয়া স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

টেকনাফের পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন

প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদের জামাত সকাল ১০টায়

কমলনগর চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার আর বেঁচে নেই

কমলনগরে পূজা মন্ডপে বিএনপি’র ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ’র নির্বাচনী ইশতেহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি থেকে ছাত্রনেতা রাকিব এর পদত্যাগ