১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১:২৮ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জ-২ আসনে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী জালাল উদ্দীন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী, পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক, পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা জজ কোর্টের পিপি এড. মো. জালাল উদ্দীন মনোয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার হাতে মনোয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম।

এছাড়াও এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি’র সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান দিলীপ, পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দীন, মো. মাহমুদুজ্জামান রিপন, আব্দুল কুদ্দুস মোমেন, আব্দুস সাত্তার ও এমদাদুল হক ভুলু, পাকুন্দিয়া পৌর বিএনপি’র সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন প্রমূখ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বেড়েছে গরু চোর ও ডাকাতের উপদ্রব

নান্দাইলে বিএনপি’র চার গ্রুপের পৃথক পৃথক শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র‌্যালী

লটকন গাছে ফাঁসি নিয়ে এক কৃষকের আত্মহত্যা

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কমলনগরে শফিউল বারী বাবুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সৃজনশীল উদ্ভাবন স্বপ্নযাত্রা ও হেলথ কার্ড

পাকুন্দিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

পাকুন্দিয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

কমলনগরে বিজয় চেয়ারম্যানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে ফলাফল বাতিল চেয়ে মামলা

সূবর্ণচরে মরিচ সয়াবিন চাষীদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ