১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৫৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৮, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. আইয়ূব আলী (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে থেকে তার লাশ উদ্ধার করে কটিয়াদী হাইওয়ে পুলিশ। মৃত আইয়ূব আলী পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে আমরা শনিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করি। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোন যানবাহনের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে তার লাশ পাঠানো হয়েছে।

তিনি মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন ছিলেন। এ জন্য তাঁকে শিকলে বেঁধে রাখা হতো। গতকাল শুক্রবার শিকল খুলে দেওয়ায় হঠাৎ তিনি বাড়ি থেকে বের হয়ে পড়েন। এরপর থেকেই তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

প্রতারকচক্রের খপ্পরে পড়ে দুবাই জেলে কটিয়াদীর পরশ; উদ্ধারের আশায় পরশের পরিবারের সংবাদ সম্মেলন

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ

উপকূলে সাকার ফিসে সয়লাব হুমকিতে দেশীয় প্রজাতির মাছ

লক্ষ্মীপুরে সাংসদের সাথে হিন্দু সম্প্রদায়ের মতবিনিময়

কমলনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

অষ্টগ্রামে ‘জার্নার অব কান্ট্রি’ নামে নতুন অনলাইন পোর্টালের উদ্বোধন

কলকাতায় পাঁচ শিক্ষিকার আত্মহত্যা

কলকাতায় পাঁচ শিক্ষিকার আত্মহত্যা

পাকুন্দিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ৫০পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার