৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:২৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ” জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শুরু হয়ে “শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা” “বিধবা ভাতা প্রচলন, শেখ হাসিনার উদ্ভাবন” “প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনার অবদান” এসব স্লোগানের মধ্য দিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে র‌্যালীটি শেষ হয়।

উক্ত র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।

এসময় উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবিরুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. সেলিম ক্বারী, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা (এনজিও)’র নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, স্থানীয় সাংবাদিকসহ বয়স্ক ভাতাভোগীগণ র‌্যালীতে অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে দিবসটি উপলক্ষে সমাজসেবা কার্যালয়ের ভিতরে পৌরশহরের বয়স্ক নারী-পুরুষ ভাতাভোগীদের মাঝে বয়স্ক ভাতার কার্ড প্রদান করা হয়। তবে পর্যায়ক্রমে ইউনিয়নগুলোর বয়স্ক নতুন ভাতাভোগীদের মাঝে এ ভাতার কার্ড বিতরণ করা হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহ বধূর মৃত্যু

হোসেনপুর উপজেলা হাসপতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টেকনাফে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা; সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা চান

রামগতির মেঘনা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

পাকুন্দিয়া যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

রামগতিতে বর্ধিত দরে সার বিক্রি, উধাও ভূর্তকির কৃষি যন্ত্রপাতি

রামগঞ্জে সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের শীতবস্ত্র ও টিন বিতরণ

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত