৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৩০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

জামায়াতে ইসলামীই অর্থপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী — অধ্যাপক ডা. জেহাদ খান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৭, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা আয়োজিত বিজয় র‌্যালীতে বক্তব্য রাখতে গিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, ১৯৭১ সালের পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনতার নামে স্বাধীনতাকেই বিক্রি করে দিয়েছে। তারা স্বাধীনতা বলতে দিল্লির গোলামিকেই বোঝে। কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা বলতে নিজের শক্তিতে, নিজের মেরুদন্ডের ওপর দাঁড়িয়ে থাকার কথা বোঝায়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু ২০২৪ সালের আন্দোলনে দেশের মানুষ বুঝে গেছে—কারা সত্যিকার অর্থে স্বাধীনতা চায় এবং কারা শুধু স্বাধীনতার নাম ব্যবহার করে।

বিজয় র‌্যালীটি করিমগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে করিমগঞ্জ কলেজ মোড়, মধ্য বাজার ও মোরগমহল হয়ে নোয়াকান্দি মোড়ে গিয়ে শেষ হয়।

র্যালিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ডা. জেহাদ খান, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কাসেম ফজলুল হক, উপজেলা সেক্রেটারি নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, করিমগঞ্জ পৌরসভা সভাপতি সাইফুল ইসলাম এবং করিমগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ দলীয় নেতৃবৃন্দ প্রমূখ।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত ডিগ্রি মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা

নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন, ৩৫% কমে সেবার ঘোষণা

কমলনগরের যাত্রী ছাউনি গুলো এখন ব্যবসায়িদের দখলে

হোসেনপুরে ৫ জুয়ারি গ্রেপ্তার

ইটনায় এসএসসি, দাখিল ও ভোকেশনালে ১৩২০জন পরীক্ষার্থি অংশ গ্রহণ করেন

রামগতিতে শর্টপিচ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ১১ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ-উল আযহা

পাকুন্দিয়ায় ৩ দিনব্যাপী অডিটর বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা জামায়াতে রুহুল আমীন ভুঁইয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত