৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৩১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নান্দাইল হাইওয়ে থানার ব্যাপক কর্মসূচী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২২, ২০২১ ১২:২১ পূর্বাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ।

“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২০ অক্টোবর) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খানের নেতৃত্বে র‌্যালী অনুষ্ঠিত হয়।

গাজীপুর রিজিয়নের নিদের্শনা মোতাবেক সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ‘নিরাপদ সড়ক’ বাস্তবায়নে যানবাহন চালক ও যাত্রীসাধারনের মাঝে লিফলেট বিতরণ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক আইন সহ নিরাপদ যানচলাচলে বহুবিধ তথ্য সম্বলিত প্রচার ব্যানার স্থাপন অব্যাহত রয়েছে।

এছাড়া যানবাহন চালকদের ডোপ টেস্ট নির্ণয় ও যানবাহন চালক সহ গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্রাদি তল্লাশী অভিযান পরিচালনা আরো কঠোর করা হয়েছে। পরে নান্দাইল চৌরাস্তায় মোটরযান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রমিক নেতা নাঈম সহ নান্দাইল হাইওয়ে থানার সঙ্গীয় ফোর্স ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এবিষয়ে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান জানান, ২২শে অক্টোবর শুক্রবার থেকে সপ্তাহ ব্যাপী কঠোর অভিযান চলমান থাকবে। মহাসড়কে চলাচলকৃত সকল যানবাহন চালকদেরকে ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর লাইসেন্স সহ সবধরনের ট্রাফিক আইনকানুন মেনে চলার আহ্বান জানান।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথলজি বিভাগ দীর্ঘ একযুগ পর চালু

কুলিয়ারচরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

কুলিয়ারচরে দু’ দিনব্যাপী লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

করিমগঞ্জে ডাঃ জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নদী-হাওড় রক্ষায় গণশুনানী

রামগতিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা, শিক্ষার্থীদের মানববন্ধন

রমজানে অসহায় বঞ্চিত ও এতিমদের পাশে থাকবে জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরাম

রামগতি বাজার মীর রোডে অগ্নিকান্ডে ২০ দোকান পুড়ে ছাই

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত