1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

দৈনিক মানবকন্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সৈকত সরকার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৭, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ
দৈনিক মানবকন্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সৈকত সরকার

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি: দেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক মানবকন্ঠে নিয়োগ পেলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্য সচিব সৈকত সরকার। তিনি এই সংবাদপত্রে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

রবিবার মানবকন্ঠের মানবসম্পদ বিভাগ তাকে নিয়োগপত্র প্রদান করে।

পাঠকপ্রিয় এই গণমাধ্যমে নিয়োগ পেয়ে সৈকত সরকার বলেন, দৈনিক মানবকন্ঠে নিয়োগ পেয়ে আমি খুব আনন্দিত। আমি সততার সাথে আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমি মানুষের সমস্যা-সম্ভাবনা, তাদের দু:খ দুর্দশার চিত্র, দেশের উন্নয়ন কর্মকান্ড, সামাজিক বিভিন্ন উদ্যোগ সহ বিভিন্ন বিষয়াদি গণমাধ্যমে তুলে ধরবো।

এই যাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। সৈকত সরকার এর আগে মুভি বাংলা টিভি, দৈনিক জবাবদিহি সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি সরকারী তিতুমীর কলেজ,ঢাকা থেকে ইসলাম শিক্ষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা