1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় আগুনে পুড়ল ৭টি দোকান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৫, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

মুঞ্জুরুলহক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে পৌর সদর বাজারের কলেজ গেট সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১০টার দিকে প্রথমে পিংকি আক্তারের ফুসকার দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আতংক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ও দোকানিরা মালামাল সরিয়ে নিরাপদে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতায় তা ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যবসায়ী পিংকি আক্তারের ফুসকার দোকান, কামাল উদ্দীনের টাইলসের দোকান ও আল-আমিনের অনন্যা স্টুডিওসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আল-আমিনের শোপিচের দোকান, তৃপ্তি হোটেল, বাতিঘর বই দোকান ও খেলাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনন্যা স্টুডিওর স্বত্বাধিকারী মো. আল-আমিন বলেন, আগুনে মার্কেটের সাতটি দোকানের মধ্যে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অপর চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার দুটি দোকানের মধ্যে স্টুডিওটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং সোপিচটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মো. সারোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি টিম। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার; উল্টো মামলা দিয়ে হয়রানি

রামগতিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

জাতীয় সংগীত পরিবর্তনে হাত দেবে না সরকার: ধর্ম উপদেষ্টা

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় রামগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা দেওয়ান ফয়সাল গ্রেপ্তার

তাড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কাপ্তাই হ্রদে আটকে পড়া ২০ পর্যটকদের উদ্ধার করলো রাঙ্গামাটি জেলা পুলিশ

কুলিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় মাদক কারবারিদের ‘সেইফ জোন’ খ্যাত চরআলগি পরিদর্শনে প্রশাসন

ইটনায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন

রামুর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে আশিক তালুকদার আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

রামুর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে আশিক তালুকদার আটক, অস্ত্র ও গুলি উদ্ধার