১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:০৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামুর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে আশিক তালুকদার আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৫, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার পূর্বাঞ্চলে পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত শাহিন ডাকাতের কথিত ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (গানম্যান) হিসেবে পরিচিত আশিক তালুকদারকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় আশিক তালুকদারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় এলজি (লোকাল গান) এবং একে-৪৭ রাইফেলের বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে।

আটক আশিক তালুকদারের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার পাতাবাড়ী এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডেরের সঙ্গে জড়িত ছিলেন এবং শাহিন ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন।

এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকা- সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে উদ্ধার হওয়া আলামত ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

স্থানীয়দের মতে, রামুর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের অবৈধ ব্যবহার নিয়ে জনমনে উদ্বেগ ছিল। সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ৩৭ হাজার ১শত ১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

রায়পুরের বিভিন্ন ইউনিয়নে বহিরাগতদের মহড়া : ৬৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

কমলনগরে আ’লীগ নেতার ইন্ধনে দোকানঘর দখলের অভিযোগ

রাজশাহীতে কেটে পিস হিসেবে বিক্রি হচ্ছে ইলিশ

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

পাকুন্দিয়া পৌরসভার ৪৩ কোটি ৭৬ লক্ষ ২৭ হাজার টাকার বাজেট ঘোষণা

রাজশাহী হরিপুরের মাদক কারবারী বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ গ্রেফতার

নান্দাইলে মাদ্রাসা ছাত্রছাত্রীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানবন্ধনব

বাজিতপুরে এমপি ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন