২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:০৯ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৬, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬নভেম্বর) উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আলী আকবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত জাহান, স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. তামান্না দিলশাদ রিমি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোছা. শাহানা আক্তার, ভেটেরিনারি ডা. লিটন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. আব্দুল জব্বার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।

এছাড়াও এসময় পৌর জামায়াতে ইসলামীর আমীর মাও. নাজমুল হক. সেক্রেটারী মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খামারীগণ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ২৪টি স্টল স্থান পায়। এসব স্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, কবুতর, খরগোশ ও হাঁস-মুরগিসহ গৃহপালিত নানা ধরণের প্রাণী, পশুখাদ্য, প্রাণীসম্পদ প্রযুক্তি ও বিভিন্ন পণ্যের দেখা পাওয়া যায়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরের প্রাণ পুরুষ মুছা মিয়া সিআইপি’র ৩ য় মৃত্যু বার্ষিকী পালিত

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশন ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ইটনা হাওরে সবুজের সমারোহে ভরপুর আমনের মাঠ

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

উপ-সম্পাদকীয়: মানুষের ভালবাসা সত্যিই সৃষ্টির সেরা পাওয়া

অবৈধ ক্ষমতাকে নবায়ন করার ডামি নির্বাচন বর্জন করুন— রামগতিতে বেগম তানিয়া রব

পাকুন্দিয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি ২৬ বছর পর গ্রেপ্তার

হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

সুবর্ণচরে “মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ক” প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত