১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৪৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় চোরাই মোটর সাইকেলসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৫, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুইটি চোরাই মোটর সাইকেলসহ সাজন ঘোষ (৩৩) নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার বটতলা চৌরাস্তা এলাকার রয়েল পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

সাজন পার্শ্ববর্তী কটিয়াদি উপজেলার ভোগ পাড়া গ্রামের হরি ঘোষের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৬ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে চোরাই মোটর সাইকেল উদ্ধারে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিনের নেতৃতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বটতলা চৌরাস্তা এলাকায় পাকুন্দিয়া-ঢাকা পাকা সড়কে রয়েল বাস কাউন্টারের সামনে থেকে দুইটি মোটর সাইকেলসহ সাজনকে গ্রেফতার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, সাজন আন্ত-জেলা মোটর সাইকেল চোর চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১৬ টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুলিয়ারচরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগ

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগ

তাড়াইলে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে আলোচনা সভা

কমলনগরে কৃষি মেলার উদ্বোধন

মেয়েকে উদ্ধার করতে গেলে মাকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরের শিক্ষক কন্যা ডা. তৃষার সাফল্য

পৃথিবীর আলো দেখার পরপরই মারা গেল জোড়া মাথার শিশুটি

রামগতিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার করুণদশা

পাকুন্দিয়ায় টিসিবি পণ্যসামগ্রী বিতরণে প্রশাসনের প্রেস ব্রিফিং