১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৩৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৩, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসির উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গত মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৩ আগষ্ট) দুপুরে তাদের কোর্টে প্রেরণ হয়। গ্রেফতারকৃতরা হলেন- মধ্যমান্দারকান্দি গ্রামের মৃত উসমানের ছেলে আলী আকবর সবুজ (৪০) ও আলী আকবরের ছেলে উঠন (২২)। তবে হত্যার ঘটনায় সরাসরি জড়িত প্রধান অভিযুক্ত স্বপন মিয়াকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, নাসির উদ্দিন ও তার চাচাত ভাই একই গ্রামের আব্দুল বাতেনের পুত্র স্বপন মিয়ার (৩৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে কলা গাছের ছড়ি কাটা নিয়ে নাসির ও স্বপন বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাচাতো ভাই স্বপন তার হাতে থাকা দা দিয়ে নাসিরের গলায় কুপিয়ে জখম করে। এ সময় নাসির উদ্দিন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে গত মঙ্গলবার রাতেই নিহতের ছোট ভাই মো. সোলাইমান বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন- মৃত আবদুল বাতেনের পুত্র স্বপন মিয়া (৩৮), মৃত আফতর উদ্দিনের ছেলে মুক্তার উদ্দিন (৪৮), মৃত উছমানের ছেলে আলী হোসেন সবুজ (৪০) আলী আকবর মঙ্গল (৪৫), আলী আকবরের ছেলে উঠন (২২)।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদক সহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

কুলিয়ারচর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে এমপি নয়নের সাথে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

কুলিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুলিয়ারচরে নারী কাউন্সিলরের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

রামগতি মেঘনা নদীর অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাছ ধরা বন্ধ

প্রবাসে থেকে গুমের মামলার আসামী হলেন প্রবাসী বাবু কমল চন্দ্র দাস

রামগতিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

নীল মাহমুদ জয়ের ‘কেবলই ফুরিয়ে যায়’ বইয়ের মোড়ক উন্মোচন

রামগতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন