২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৪৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৩, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে নাসির উদ্দিন (২৮) নামের এক ব্যাক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন (৩৬) ওই গ্রামের আবদুল করিম মঙ্গলের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নাসির উদ্দিন ও তার চাচাত ভাই একই গ্রামের আব্দুল কাদেরের পুত্র স্বপন মিয়ার (২৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে কলা গাছের ছড়ি কাটা নিয়ে নাসির ও স্বপন বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাচাতো ভাই স্বপন তার হাতে থাকা দা দিয়ে নাসিরের গলায় আঘাত করে। এ সময় নাসির উদ্দিন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, অভিযুক্ত স্বপনকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়া সাবরেজিষ্ট্রি অফিসের নকল নবিশদের কর্মবিরতি

হোসেনপুরে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ প্রতিবাদ করায় মারধোর: বৃদ্ধাসহ আহত ৪জন

লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীরা সংবর্ধিত

হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক জাকির

জয়ে শেষ ম্যাচ রাঙাতে মরিয়া টাইগাররা

কিশোরগঞ্জের হোসেনপুরে ৬০০ শিক্ষার্থী পেল বঙ্গবন্ধুর‘ অসমাপ্ত আত্মজীবনী’

রামগতিতে ক্ষুদে ডাক্তার চিকিৎসা সচেতনতামূলক প্রশিক্ষণ

পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদে তালা ভেঙ্গে চুরি

কুলিয়ারচরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

সুবর্ণচরে শিক্ষক পরিবারের বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন