1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়, জামায়াতের ভরাডুবি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক সহ ৬ পদে বিএনপিপন্থি ও ৯ পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। অপরদিকে জামাত পন্থিদের ভরাডুবি, অংশ নেয়নি আওয়ামীপন্থি আইনজীবিরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৩৮৫ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হওমায়ুন কবির।

সভাপতি নির্বাচিত হয়েছেন এডঃ মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এডঃ রফিক উল্যাহ।

এই নির্বাচনে জামায়াত ইসলামীপন্থি প্যানেল থেকে কেউ নির্বাচিত হতে পারেননি। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ২৬ জানুয়ারী আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয়।

প্রধান নির্বাচন কমিশনার এ, কে এম হুমায়ুন কবির রাতে সাংবাদিকদের বলেন, সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে রফিক উল্লাহ নির্বাচিত হয়েছে।

১৫টি পদের মধ্যে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আব্দুল মজিদ (বিএনপি) ও আবুল খায়ের (স্বতন্ত্র), সম্পাদক রফিকুল উল্ল্যাহ (বিএনপি), সহ সম্পাদক জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (স্বতন্ত্র) পাঠাগার সম্পাদক মোশাররফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (স্বতন্ত্র) অডিটর রাকিবুল হাসান অপু (স্বতন্ত্র), সদস্য পদে আজহার উদ্দিন রকি (স্বতন্ত্র), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ মানিক (স্বতন্ত্র), আব্দুর রহিম মানিক (স্বতন্ত্র), আব্দুল্লাহ আল নোমান (স্বতন্ত্র), জাফর আহমেদ (বিএনপি)।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ফার্মেসী মালিকদের “সিন্ডিকেট বাণিজ্য” শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম

রামগতিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

ইটনায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু

রামগতির বানভাসি মানুষেরা রিলিফ নয় জলজট থেকে মুক্তি চায়

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়, জামায়াতের ভরাডুবি

রামগঞ্জে যে কারণে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হলো ৬শত পরিবার

রামগতির বয়ারচরে ডাকাতি, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

রামগতির বয়ারচরে ডাকাতি, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

কমলনগরে গরম ও তাপদাহে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন জামায়াত