৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:১১ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৯, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক আয়োজিত এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষের বাস্তবায়নে দিন ব্যাপি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি, খামারি, দর্শনার্থী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১১টায় প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙণে এই মেলার উদ্বোধন করেন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র পন্ডিত, উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোলাম মোহাম্মদ মেহেদী।

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় খামারিদের নানান দিক-দির্দেশনা প্রদান করে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তারা। দিনব্যাপি মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে। এতে দেশী জাতের গরু, ঘোড়া, বকনা ষাড়, ভেড়া, ছাগল, হাস-মুরগি প্রদর্শন করেন খামারিরা।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

মদনে ভিক্ষুকদের পুনর্বাসনে সমাজসেবা অধিদপ্তর সহায়তা প্রদান

রামগতিতে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ মেধা যাচাই বৃত্তি ও পুরস্কার বিতরণ

রামগতিতে জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসা পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন

পাটোয়ারী হাট ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় এবিএম আশরাফ উদ্দিন নিজান

কমলনগরে শস্যদানা দিয়ে মানচিত্র

ছয় বছর ধরে বিছানায় পিঠ ঠেকাননি নান্দাইলের নুরুল আমিন

রামগতিতে আওয়ামী লীগের দুই নেতা আটক

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সম্মেলন

রামগতি মেঘনা নদীর অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাছ ধরা বন্ধ

রামগতিতে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন