১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৩৫ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১৫, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার মধ্য পাকুন্দিয়া গ্রামের সুরুজ ব্যাপারি বাড়ির বাসিন্দা মহি উদ্দিনের ছেলে হাসান তারেকের বিরুদ্ধে ফকির আলমগীরের সংবাদ সম্মেলনের পর মিথ্যা প্রচারণা ও সম্মানহানিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে হাসান তারেকের পরিবারের পক্ষ থেকে। ফকির আলমগীর একই বাড়ির ফকির লাল মিয়ার ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাসান তারেকের পরিবারের উদ্যোগে পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফকির আলমগীরকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফকির আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, হাসান তারেকের চাচাত ভাই পাকুন্দিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান আল মামুন ও মো. আজহার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান তারেক বলেন, ফকির আলমগীর সম্পর্কে আমার চাচাত ভাই। সে একজন উশৃঙ্খল ও চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তার এসব কার্যকলাপে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে পড়েছে। হাসান তারেক বলেন, ফকির আলমগীর অষ্টম শ্রেণি পাশ না করেও নিজেকে কখনও ডাক্তার, কখনও সাংবাদিক পরিচয় দিয়ে আমাদেরসহ এলাকার সাধারণ মানুষকে হুমকি-ধমকি প্রদান করে আসছে। এমনকি আমাদের পরিবারের শিশুদেরকেও হুমকি-ধমকি প্রদান করছে। ফলে ছোট বাচ্ছারা বিদ্যালয়ে যেতে সাহস পাচ্ছে না। তারা নিরাপত্তাহীনায় ভুগছে।

সম্প্রতি আমাদের পরিবারকে হেয় করার উদ্দেশ্যে সে তার ফেইজবুক আইডি থেকে নানা ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা পোষ্ট করে আসছে। এ বিষয়ে তাকে নিষেধ করা হলেও সে তা অব্যাহত রাখে। এ নিয়ে তার সঙ্গে আমাদের তর্কবিকর্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ফকির আলমগীর ১৩ এপ্রিল পাকুন্দিয়া বাজারে মাসুদ মিয়ার দোকানে সংবাদ সম্মেলনের নামে আমাদের বিরুদ্ধে নানা ভাবে মিথ্যাচার করেছেন।

এ ব্যাপারে ফকির আলমগীর মুঠোফোনে বলেন, আমি তাদের ওপর চড়াও হয়নি। উল্টো আমাকে তারা মারধর করেছে এবং আমার ফামের্স ভাংচুর করে এক লাখ টাকার ক্ষতি সাধন করেছে। আমি এবিষয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে প্রি- ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রশিদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রামগতি থেকে অহিংস গণঅভ্যুত্থানে ঢাকা যাওয়ার পথে আটক-২২

কিশোরগঞ্জে ভাইবোনের দ্বন্দ্বের কারণে সাধারণ ভোটাররা দ্বিধায় পড়ে গেছে—জাপা প্রার্থী ডা. আব্দুল হাই

পাকুন্দিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নান্দাইলে আবাদি জমিতে ইটখলা স্থাপনে এমপি তুহিনের উৎকন্ঠা ॥ থানায় অভিযোগ দায়ের

রামগতিতে হেফাজতে ইসলামের কমিটি গঠন

অবৈধ ক্ষমতাকে নবায়ন করার ডামি নির্বাচন বর্জন করুন— রামগতিতে বেগম তানিয়া রব

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের দুর্নীতি অনিয়মের তদন্তে ধোঁয়াশা