১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:২৮ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ইটভাটা মালিকের জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৩১, ২০২২ ১১:২১ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ভাবে ব্রিকফিল্ড স্থাপন ও পরিচালনা এবং কাঠ পুড়িয়ে পরিবেশের মারাত্নক ক্ষতি করার দায়ে কয়েকটি ব্রিকফিল্ড মালিকের জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে এ সমস্ত ব্রিকফিল্ড সমূহে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড করা হয়।

সূত্রে জানা যায়, চর রমিজ ইউনিয়নে অবৈধ ভাবে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এ সমস্ত ব্রিকফিল্ডে অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীনভাবে ফিল্ড স্থাপন, পরিবেশের মারাত্নক ক্ষতি করে কাঠ পুড়িয়ে পরিবেশের মারাত্ক ক্ষতি করার অপরাধে ইটভাটা স্থাপন ও প্রস্তুত (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ০৩ টি মামলায় ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা অরোপ পূর্বক আদায় করা হয়।

ব্রিকফিল্ড গুলো হলো হাওলাদার ব্রিকস, আনোয়ারা ব্রিকস, আল্লাহর দান ব্রিকস। অভিযানকালে ভাটা সমূহের ১২ টি চিমনি উপড়ে ভেঙ্গে ফেলা হয় ও চুল্লিগুলো পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসানাত খাঁন সহ কর্মকর্তাগণ।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও রামগতি থানা পুলিশ।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা