১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:১৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৫, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎পানিসম্পদ মন্ত্রী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সময়ে যারা ছিলেন এরা দেশের অর্থ কিভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি। তা তদন্তাধীন রয়েছে। যাদের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান কাজগুলো দ্রুত শেষ করা হবে। বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পুর্ণ দুর্নীতিমুক্ত রেখে কাজগুলো যেন সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর থাকবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনা বাঁধ পরিদর্শনকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণের জন্য কাজ করছি। নদীর ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ চলছে, কাজের ধরণ ও মান কেমব হবে তা সব সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করবো।

‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গা জমি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। বাঁধের শেষ হলে মেঘনা পাড়ের মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন থেকে সবার সহযোগিতা নিয়ে এ বাঁধের কাজ শেষ করবো আমরা।

‎এসময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতির বাংলা ইটভাটা বন্ধে অর্ধ লক্ষ শ্রমিক বেকারত্বের ঝুকিতে

হোসেনপুরে ইমাম সম্মেলন ও জঙ্গীবাদ মোকাবেলায় মতবিনিময়

হোসেনপুরে “অমর একুশে” রচনা প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জে হিউম্যানিটি অর্গানাইজেশনের ৬ষ্ট বর্ষপূর্তি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

টেকনাফে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা; সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা চান

সৌদিআরবে হোসেনপুরের প্রবাসী আতাউর রহমান চুন্নুর মৃত্যু

লক্ষ্মীপুরে আইভি রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

পাকুন্দিয়ায় মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কমলনগরে মেঘনার তীর রক্ষাবাঁধ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন