মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬খ্রি ইং) বিকেল ৫ ঘটিকার সময় মাননীয় হুইপ এর রামগতি’র চর আলগী রামদয়াল বাজার সংলগ্নের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন রামগতি উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ নেছার উদ্দিন।
রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগর আসনের মাননীয় সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক, এ্যাড. হাবিবুর রহমান হাবিব।
রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ আর হাফিজ উল্লাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি, আবু সায়েম শাহিন, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি, নুরুল হুদা চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, উপজেলা ছাত্রদলের, সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, নাছিমা আক্তার মুক্তা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব শাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক ও পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মুর্তজা আল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আ ন ম মনজুর মোরশেদ জুয়েল, রামগতি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি চর গাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, রামগতি উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ডা. মো. মোছলেহ উদ্দিন, কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ মো. শিব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স, সদস্য সচিব ও মায়ের হোসেন সহপ্রমূখ।


















