২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সংশোধিত; রামগতিতে এমপি’র টিআর বরাদ্দের টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের দু-গ্রুুপে সংঘর্ষ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৮, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে টিআরের বরাদ্দের টাকা ভাগাভাগি নিয়ে পৌর ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে মারামারি ও দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ এপ্রিল) সন্ধায় পৌর আলেকজান্ডার বাজার মাহবুব ষ্টোরের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান তার অনুকূলে প্রাপ্ত টিআরে বরাদ্দ থেকে পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দকে তাদের খরচা খরচ মেটানোর জন্য পৌর আলেকজান্ডার থানা সংলগ্ন সেফটি মাল্টিমিডিয়া স্কুলের মাঠ ভরাটের নামে ১ লক্ষ টাকার প্রকল্প দেন। প্রকল্প সংশ্লিষ্টরা কোন ধরনের কাজ ছাড়াই বরাদ্দকৃত টাকা উত্তোলন করে। পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আবুল খায়ের শামীমসহ অন্যান্য যুগ্ম আহবায়কগণরা সহ পুরো টাকা গুলো আত্নসাত করেন। এ নিয়ে ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অভিজিৎ চৌধুরী মুন্না সহ অপরাপর যুগ্ন আহবায়কগণ আবুল খায়েরকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ঝগড়া শুরু হয়। তাদের দু-জনের বাকবিতন্ডার একপর্যায়ে মুন্না, রাব্বি, সংগ্রাম সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলা চালায়। হাতাহাতি মারামারিতে মুন্নার হাত কেটে গিয়ে সামান্য আহত হয়।

সরেজমিন, দেখা যায় স্কুলের মাঠ ভরাটের নামে বরাদ্দ দিলেও মাঠে কোন মাটি পড়েনি। ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, এ সমস্ত প্রকল্প কিছু লোকের মোটাতাজা হওয়ার জন্য বাস্তবে কাজের কাজ কিছুই হয়না।

মুন্না অভিযোগ করে বলেন, আবুল খায়ের কোন প্রকার কাজ ছাড়াই টাকা উত্তোলন করে দু-জনেই আত্মসাত করার চেষ্টা করছে।

আবুল খায়ের শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, কাজে সামান্য কিছু ব্যবসা হয়েছে। তা সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হচ্ছে। ওরা না বুঝে বেফাঁস মন্তব্য করছে।

এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী জানায়, বিষয়টি আমি শুনেছি। দলের ভিতর কোন সমস্যা হলে তারা দলীয় ফোরামে আলোচনা করতে পারত। তা না করে এ ঘটনা করাতে আমরা সত্যিই বিব্রত বোধ করছি। দলীয় শৃংখলা ভংগকারী এবং এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে দল।

কাজের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, প্রকল্পের কাজে কোন অনিয়ম হলে অবশ্যই কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাজিতপুরে রিপোর্টার্স ক্লাবের প্রভাত ফেরী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গলাকেটে মৃত্যু কাগজে লিখা স্ত্রী দায়ী নয়, সন্তানদের দেখে রেখো

রামগতিতে নানান কর্মসূচীতে জাতীয় শিশু দিবস পালিত

রায়পুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

তাড়াইলে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে আলোচনা সভা

রামগতিতে পর্যটক আকর্ষণে উপজেলা নির্বাহী অফিসারের শৈল্পিক উদ্যোগ

হোসেনপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্ম দিনে আলোচনা সভা

পাকুন্দিয়া নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

নান্দাইলে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৩জন আহত

পাকুন্দিয়ায় চরপলাশ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত