১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:৪২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে দুই মাঝির কারাদন্ড

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৩, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বহদ্দারহাট লঞ্চঘাট থেকে ঝুঁকিপূর্ণভাবে নৌকায় যাত্রী পরিবহনের অপরাধে দুইজন মাঝিকে সাত দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন জেলার কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামের হাজী ছেরাজুল হকের ছেলে মো. নুর উদ্দিন (৫০) ও ভোলার দৌলতখান পৌরসভার দৌলতখান গ্রামের মো. কালু মাঝির ছেলে মো. বাবুল (৫৫)।

ইউএনও এস এম শান্তুনু চৌধুরী বলেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী এবং সাগর উত্তাল থাকায় ঝুঁকি এড়াতে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নদীতে সকল প্রকার ছোট নৌ-যানে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি নির্দেশনা অমান্য করে রামগতি উপজেলার বহদ্দারহাট লঞ্চঘাট থেকে মেঘনা নদী হয়ে ভোলার দৌলতখানে ঝুঁকিপূর্ণভাবে নৌকায় করে যাত্রী পরিবহন করা হচ্ছে। ফলে সেখানে অভিযান চালিয়ে দুইজন নৌকার মাঝিকে সাত দিন করে কারাদ- দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় রামগতি কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে শিশু সন্তানকে জবাই করে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা

রামগতিতে প্রবাসীর দোকান ভিটি দখলের অভিযোগ

পাকুন্দিয়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ দুই নেতা গ্রেপ্তার

কমলনগরের প্রতিবন্ধী কোরআন হাফেজ মাহবুবের এক পায়ে এগিয়ে চলা

নান্দাইলে আব্দুস সালামের সহধর্মীনির স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

রামগতিতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

করিমগঞ্জে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় রামগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা দেওয়ান ফয়সাল গ্রেপ্তার

নীল মাহমুদ জয়ের ‘কেবলই ফুরিয়ে যায়’ বইয়ের মোড়ক উন্মোচন

রামগঞ্জে পুলিশি পাহারা সম্পত্তি দখল করে ব্যরিকেড