২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:১৫ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতার্তদের মাঝে উপহারের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২২, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামগতি উপজেলা শাখার পক্ষ থেকে মেঘনা নদীর ভাঙ্গণ কবলিত উপকূলীয় হতদরিদ্র শীতার্তদের মাঝে উপহারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) সকালে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মাঠে কয়েকশত শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রনেতা মো. রাকিব। বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ঢাকা কলেজের তরুন ছাত্রনেতা মো. ইমরান নজির, ঢাকা মহানগর ছাত্রনেতা আশিকুর রহমান নাঈম, ছাত্র অধিকার পরিষদের চট্রগ্রাম বিভাগীয় নেতা সৌরভ গাজী, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সহ সভাপতি আবদুল হামিদ, ছিদ্দিকীয়া মাদ্রসার সুপার, কিন্ডার গার্টেন শিক্ষক ও সমাজসেবক সাইফুল ইসলাম, জেএসডি ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, বিশিস্ট ব্যবসায়ী আবু তাহের। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা নেয়ামুল হাসান শান্ত, ইব্রাহিম, আকবর, তানজিদ ও শামীম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা রাকিব বলেন, জীবন দিয়ে, রক্ত দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে সবার সম অধিকারে নিরাপদ বাসযোগ্য দেশ, ভাত-ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। লুটেপুটে খাওয়ার জন্য নয়। দেশ নিয়ে নানামূখী দেশী বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। তাই সকলকে সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ্ আমরা এদেশের মানুষের সার্বিক মুক্তির জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি। তাই আগে দেশ মেরামত বা সংস্কার পরে নির্বাচন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পরীমণিসহ ব্যক্তিচরিত্র হননকারী সব কনটেন্ট সরাতে আইনি নোটিস

বাংলাদেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি: খাদ্যমন্ত্রী

রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির দু-পক্ষের মারামারি, আহত-১০

সহনশীল, বৈচিত্র্যময় এবং শান্তিপূর্ণ দেশ গড়তে পত্নীতলায় বৈচিত্র্যের মিলনমেলা অনুষ্ঠিত

রামগতিতে ইউপি সদস্যকে মারধর করে পুলিশে সোপর্দ

করোনায় লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলরের মৃত্যু

কমলনগরে বিজয় চেয়ারম্যানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে ফলাফল বাতিল চেয়ে মামলা

পাকুন্দিয়ায় হত্যা মামলার প্রধান আসামী স্বপন পঞ্চগড় থেকে গ্রেফতার

রামগঞ্জ সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত