১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৫৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ৬ দিন ধরে শিশুসহ নিখোঁজ মা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১০, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে দুই বছরের শিশু আরিয়ান হোসেনকে নিয়ে আকলিমা বেগম নামের এক গৃহবধূ গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার চর আলগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার চেয়ারম্যান লিটন চৌধুরীর বাড়ীর পাশে। নিখোঁজ গৃহবধূ আকলিমা বেগম ওই এলাকার আব্দুল মান্নান মাঝির ছেলে আজমির হোসেনের স্ত্রী।

নিখোঁজ গৃহবধূর মা বিবি রহিমা বলেন, ওই গৃহবধূর স্বামী, শশুর ও শাশুড়ীকে মেয়ের বিয়ের যৌতুক হিসেবে ধাপে ধাপে ৫০ ও ৩০ হাজার নিয়ে মোট ৮০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। এরপর আরও ২০ হাজার টাকা যৌতুক দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে স্বামী, শশুর সহ স্বামীর বাড়ির লোকজন। এনিয়ে তাদের অব্যাহত চাপ ও অত্যাচারে অতিষ্ঠ ছিল তার মেয়ে আকলিমা। আকলিমার বাবার বাড়ী উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের কোডেক কলোনী এলাকায়। টাকার জন্য আকলিমা বাবার বাড়ী আসার পর টাকা না পেয়ে তার শশুর রামদয়াল বাজার তার জন্য অপেক্ষা করছে এ কথা বলে শশুর বাড়ীর উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে আকলিমার মা রহিমা বেগম বাদী হয়ে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং- ২৭১, তারিখ: ৭/১০/২০২৪।

এদিকে শিশু সহ নিখোঁজ গৃহবধূ আকলিমার শশুর অভিযুক্ত মান্নান মাঝি যৌতুক দাবির বিষয় অস্বীকার করে জানান, তার পুত্রবধূ আকলিমা বাবার বাড়িতে বেড়াতে গিয়ে আর ফিরেনি। ছেলে আজমির হোসেন গভীর সমুদ্রে মাছধরা ট্রলারে জেলের কাজ করে। তিনি সহ পরিবারের সবাই খোঁজাখুজি করছে।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন এবিষয়ে অভিযোগ পেয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছি। ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় তদন্তসহ নিখোঁজদের সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আয়োজনে অনুষ্ঠিত হলো শতবর্ষের বর্ণিল আয়োজন

পাকুন্দিয়া হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন

রামগতিতে সম্পত্তি নিয়ে বিরোধে মারামারি বাড়ীঘরে হামলা আহত-৪

কিশোরগঞ্জে শহীদ ইয়াকুব আলী দিবস পালিত

ভূমিহীনদের গণপিটুনিতে গুরুতর আহত আন্ত:জেলা ডাকাত সর্দার তেলি আবদুর রব সহ চার সহযোগী

রামগতি ৩১ শয্যা হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন

করোনার টিকা নিয়ে রাস্তায় প্রাণ হারালো স্কুল ছাত্রী

রামগতিতে বেড়িবাঁধ দখল করে স্থাপনা নির্মাণ

কমলনগরে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের দাফন সম্পন্ন

কমলনগরে চুরি হওয়া ৯ মাসের শিশু টি নাটকীয় ভাবে উদ্ধার