১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:১১ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফে স্থলবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: কৃষকদের দিলেন কার্ড

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৬, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ

নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ: ‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে মাদকের ভয়াবহতা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মাদক একটি সামাজিক ব্যাধি, যা আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় মাদক নির্মূলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

‎তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্র যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অচিরেই দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করা হবে।

‎স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই ভয়াবহ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।‎

‎স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সহায়তা, ভর্তুকি ও প্রণোদনা সহজে এবং দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে করে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।‎

‎তিনি আরো বলেন, সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছে এবং কৃষক কার্ড সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুনির্দিষ্ট ডাটাবেইজ তৈরি হবে, যা ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে।

‎জানা যায়, প্রথম ধাপে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ হাজার ৬৯৮ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের কৃষকদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি ঘিরে টেকনাফে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।‎

‎দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ঘুরে দেখেন।‎

‎সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি বন্দরের কার্যক্রম আরো গতিশীল, স্বচ্ছ ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে স্থলবন্দরগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিআইপি উমর ফারুকসহ বন্দর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।‎

‎পরবর্তীতে মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ টেকনাফের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশ ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং কৃষকদের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড তুলে দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।‎

‎এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, অতিরিক্ত পরিচালক, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হাফিজ নাদিমও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে অটো চোর চক্রের এক নারী সদস্য আটক

ইটনায় মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালন

কুলিয়ারচরে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ-১৮

যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের সৈয়দ কিবরিয়া জামান

আলেকজান্ডার ইউনিয়ন মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

রামগতিতে ধানের শীষ প্রতীকের ১ম নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত

নান্দাইলের সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের সহধর্মীনির ইন্তেকাল

হোসেনপুরে “অমর একুশে” রচনা প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ

কমলনগরে জেএসডি’র সভাপতির একক আধিপত্য, নেতাকর্মীদের চরম ক্ষোভ

রামগঞ্জে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ