মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যোগেশ মাঝির খেয়া সংলগ্ন রাহেদের দোকানের পাশে ফ্রেন্ডশিপ (Friendship) ভাসমান হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
মানবিক এই চিকিৎসা কার্যক্রমটি সৌদি আরব এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
স্থানীয় অসহায় ও সাধারণ মানুষের জন্য এ সেবা চালু করা হয়েছে, যেখানে সকল ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগী দেখা হবে। চরাঞ্চলের মানুষ যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই ভাসমান হাসপাতালের আয়োজন করা হয়েছে।
চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী রোগীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।


















