১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:২১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টার শাস্তি ছয় বেত, অভিযুক্ত গ্রামছাড়া

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৩, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ৭ বছরের কণ্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তারই ফুফার বিরুদ্ধে। অভিযুক্ত মাকসুদকে (৪২) ছয় বেত দিয়ে ও কান ধরে উঠবস করিয়ে গ্রাম ছাড়া করলেন স্থানীয় মাতব্বররা।

রোববার সকালে পৌর আলেকজান্ডার সমবায় গ্রামের বাকলাই বাড়ীর সামনে নাছির মাওলানার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাকসুদ চর বাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকার খালেকের ছেলে। সম্পর্কে মেয়েটির ফুফা হওয়ার সুবাদে সে প্রায়ই রিপনের ঘরে যাতায়াত করতো।

জানা যায়, ভূক্তভোগী শিশুটির বাবা রিকসা চালক মো. রিপন থাকেন ভাড়া বাসায়। গতকাল মেয়ের মা লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রতিবন্ধী বোনের ছেলের চিকিৎসার জন্য যান আর বাবা জীবিকার প্রয়োজনে বেরিয়ে পড়েন রিকসা নিয়ে। ঘরে বৃদ্ধা দাদীর কাছে শিশুটিকে রেখে যান তারা। শিশুটির ফুফা ঘরে এসে বৃদ্ধা দাদীকে খাবার খাওয়ার জন্য অভিযুক্ত মাকসুদ তাদের বাড়ীতে পাঠিয়ে দিয়ে একা ঘরে শিশুটির পরনের পায়জামা খোলার জন্য জোরাজুরি করে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি তার পরনের জামা না খোলায় ক্ষিপ্ত হয়ে মাকসুদ চিরুনী দিয়ে মেয়েটিকে মারধর করে। এ সময় পার্শ্ববর্তী ঘরের অন্য ভাড়াটিয়া লোকজন শিশুর চিৎকারের শব্দে এগিয়ে এলে অভিযুক্ত মাকসুদ পালিয়ে যায়।

ভূক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়েকে তার দাদীর কাছে রেখে আমি বোনের ছেলের চিকিৎসার লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাই। বাড়ীতে এসে জানতে পারি আমার শাশুড়িকে অন্যত্র পাঠিয়ে মাকসুদ আমার মেয়ের পরনের সেলোয়ার খোলার চেষ্টা করে বলে আমার মেয়ে আমাকে বলেছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত মাকসুদকে ছয় বেত দিয়ে কান ধরে উঠবস করিয়ে মুচলেকা নিয়ে গ্রামছাড়া করেন।

এবিষয়ে থানা অফিসার মো. কবির হোসেন বলেন, শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ পেয়েছি আর অভিযুক্তকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর-৪ মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি’র মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান

কুলিয়ারচরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

রাজশাহীতে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন

লোকসান নিয়েই পদ্মা সেতু হয়ে ছুটল ‘ম্যাংগো স্পেশাল’

ইটনায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

এমপি শাহরিয়ার আলমকে অবাঞ্ছিত ঘোষণা ও দ্রুত বহিষ্কার দাবি বীরমুক্তিযোদ্ধাদের

কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

৩১ দফার বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী হবে: বিএনপি নেতা কাকন