১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:৪৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতির সকল দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১২:২৮ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ১২টি দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে সম্মেলন কক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ১২টি দুর্গা মন্দিরের কমিটির হাতে ক্যামেরা, মনিটর সহ যাবতীয় ডিভাইস তুলে দেয়া হয়।

দুর্গা মন্দিরের কমিটির হাতে দুটি করে সিসি ক্যামেরা ও তৎস্বংশ্লিষ্ট ইলেকট্রনিক উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খাঁন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কামিল মাদ্রাসার অধ্যক্ষ তৈয়ব আলী, চর আবদুল্যাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কনক চন্দ্র দাস সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী জানান, দুর্গা পুজায় যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সরকার প্রতিটি মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। সে হিসেবে উপজেলার সকল দুর্গা মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া পুজার সময়ে পরিবেশ পরিস্থিতি আমাদের সকলের নিবিড় পর্যবেক্ষণ থাকবে ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে কৃষকদের মাঝে উফসী আউশের প্রণোদনা বিতরণ

পাকুন্দিয়ায় অপহরণের পাঁচদিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার॥ অপহরণকারী গ্রেফতার

রামগতিতে গবাদি পশু নিয়ে দুঃশ্চিন্তায় খামারিরা

প্রবেশপত্র আটকে টাকা আদায়, শিক্ষার্থীদের বিক্ষোভ

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

রামগতিতে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ মেধা যাচাই বৃত্তি ও পুরস্কার বিতরণ

নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিটে গোয়াল ও বসতঘর পুড়ে ছাই

কুলিয়ারচরে ট্রাফিক আইন মানতে মটরযান চালকদের প্রশিক্ষণ

রামগতিতে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল আত্মসাত

সাবেক মন্ত্রী শাহজাহান কামাল এমপি মারা গেছেন