২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:১৫ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২৩, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছর পর আগামী ২৫ মে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে পকেট কাউন্সিলর তালিকা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা।

রোববার (২২ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার একই চত্বরে এসে আলোচনা সভা করেন বিক্ষোভকারীরা। এসময় জেলা শহরে প্রায় দুই ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহান সাধারণ মানু।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক নুরুল হুদা বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে ১১ টি ইউনিয়নেন প্রতিটি থেকে ৩১ জন কাউন্সিলর তালিকা করা হচ্ছে। সেসকল তালিকায় অধিকাংশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ পদধারী নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

উপজেলা আওয়ামী লীগের সদস্য ইব্রাহিম খলিল বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতাউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আউলাদ হোসেন কাউকে না জানিয়ে তাদের মতাদর্শের লোকদের কাউন্সিলর বানিয়েছেন। এবং এই দুইজনকে প্রভাবিত করছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। কাউন্সিলর তালিকায় কোন মুক্তিযোদ্ধাদেরকেও রাখা হয়নি। এমতাবস্থায় এই পকেট কাউন্সিলর তালিকা দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগের ত্যাগী নেতারা তা মেনে নিবেননা। তাই সঠিক কাউন্সিলর তালিকা করে সম্মেলন করার আহ্বান করেন তিনি।

আরও বক্তব্য রাখেন লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দানাপাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ অনেকেই।

এই পকেট কাউন্সিলর তালিকা বাদ দিয়ে নতুন করে সবাইকে নিয়ে তালিকা না করলে আরও বড় ধরনের আন্দোলনের কথাও বলেন বক্তারা।

সবশেষ কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালের ২ এপ্রিল। ঐদিন তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতির আবদুল হামিদের সভাপতিত্বে এডভোকেট আতাউর রহমানকে সভাপতি ও শরীফ সাদীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

রামগতিতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

হোসেনপুরে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

উপ-সম্পাদকীয়: পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সৃষ্ট সমস্যার সমাধান কৌশল

কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ

নান্দাইলে এডভোকেট আবদুল হাই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই হ্রদে আটকে পড়া ২০ পর্যটকদের উদ্ধার করলো রাঙ্গামাটি জেলা পুলিশ

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ