১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৪১ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ’র নির্বাচনী ইশতেহার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ স্থানীয় সমস্যা ও সম্ভাবনার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তার ব্যতিক্রমী নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারী-২০২৬) সকালে কমলনগর উপজেলা সদর হাজিরহাটের একটি হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেঘনা নদীর ভাঙনরোধ ও দুর্নীতিমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার নিয়ে এ আর হাফিজ উল্যাহ তার লিখিত ইশতেহার প্রকাশে তুলে ধরেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে একটি ন্যায়বিচার ভিত্তিক ও আধুনিক রামগতি-কমলনগর গড়ার মহাপরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন “ভোট একটি আমানত। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সৎ ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। আমি নির্বাচিত হলে রামগতি ও কমলনগরকে একটি আদর্শ ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলব।” এছাড়া ভুলুয়া নদী খনন ও সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করার বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাধ্যতামূলক বেসিক আইটি কোর্স এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে আর্থিক প্রণোদনা ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সরকারি-বেসরকারি সকল দপ্তরে ঘুষ ও দুর্নীতি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পাশাপাশি নাগরিক হয়রানি বন্ধে বিশেষ ‘মনিটরিং সেল’ ও ‘অনলাইন অভিযোগ কেন্দ্র’ স্থাপনের অঙ্গীকার করা হয়েছে।

রামগতি অঞ্চলের লোডশেডিং কমাতে নতুন পাওয়ার গ্রিড স্থাপন এবং দক্ষিণ অঞ্চলে ফায়ার সার্ভিসের একটি সাব-ইউনিট স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে ইশতেহারে।

আলেকজান্ডার সরকারি কলেজকে অনার্স মানে উন্নীত করা, নতুন দুটি মানসম্মত কলেজ স্থাপন এবং কওমি ও ইবতেদায়ি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া মসজিদ-মন্দিরের উন্নয়ন ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বৃদ্ধির বিষয়টিও ইশতেহারে গুরুত্ব পেয়েছে।

অভিযান চলাকালীন জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান, চরাঞ্চলে গভীর নলকূপ স্থাপন এবং বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা সহজীকরণের মাধ্যমে প্রান্তিক মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার করেন হাফিজ উল্লাহ।

সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বারবার পুরোনো রাজনীতির বেড়াজালে দেশ থমকে দাঁড়িয়েছে। এবার পরিবর্তনের সময়। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনে শরিক হতে আহবান জানান তিনি।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

রামগতিতে চর রমিজ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

উপ-সম্পাদকীয়: পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সৃষ্ট সমস্যার সমাধান কৌশল

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

উপ-সম্পাদকীয়: হাওর অঞ্চলের অকাল বন্যার প্রভাব ও করণীয়

রামগতিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

রামগতিতে মহল্লাদার প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ

সুবর্ণচরে অসহনীয় লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন

কুলিয়ারচরে কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ পেলো স্কুল-মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী

সম্পাদকীয়: শবে বরাতের গুরুত্ব ও ফজিলত