১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৮:০৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ

নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ: টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎বুধবার (১ এপ্রিল ২০২৬ইং) সকাল ১১ঘটিকায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎‎সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মোঃ শফিক। পরে স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন।

‎টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু।

‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেক।

‎‎টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এবং সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কলিম এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।

‎‎এছাড়াও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফতাব হোসেন আশিক, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মো. শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ।

‎‎অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রহমত উল্লাহ, সদস্য কামরুল ইসলাম, আনোয়ার কামাল, খোরশেদ আলম, মো. হোসাইন, সালা উদ্দিন ও রাসেল মির্জা।

‎সভায় স্বাগত বক্তব্যে সভাপতি নুরুল হোসাইন বলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২ ডিসেম্বর ২০২৩ তারিখে গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরীর স্বাক্ষরে অনুমোদিত হয়। তবে পরবর্তীতে কিছু পদধারী সদস্য দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এবং তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে নবগঠিত কার্যকরী পরিষদ চূড়ান্ত করা হয়েছে।

‎‎তিনি আরও বলেন কিছু কুচক্রী মহল প্রেসক্লাবের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলেও তা সফল হয়নি। ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

‎এসময় তিনি ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রতিকূলতার কথাও তুলে ধরেন। তিনি আরো জানান, ৫ আগস্ট তার নিজ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে এক মাস ১২ দিন কারাভোগ করতে হয়েছে। এ ঘটনায় তিনি জাতির বিবেক তথা সাংবাদিক সমাজের কাছে ন্যায়বিচারের দাবি জানান।

‎‎সভায় প্রধান অতিথি জসিম উদ্দিন টিপু তাঁর বক্তব্যে বলেন সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করা প্রতিটি সাংবাদিকের দায়িত্ব। তিনি বলেন, টেকনাফের সাংবাদিকরা সবসময় ঐক্যবদ্ধ থেকে পেশাগত মান উন্নয়ন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

‎‎তিনি আরও বলেন বর্তমান সময়ে গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তাই সকলকে তথ্য যাচাই করে সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পেশার প্রতি আন্তরিক থাকার ওপর গুরুত্বারোপ করেন।

‎শেষে তিনি টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যের সার্বিক মঙ্গল কামনা করেন এবং আগামীর কার্যক্রম আরও সফল ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎সভায় বক্তারা প্রেসক্লাবের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎‎সভা শেষে আগামী ১১ এপ্রিল সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একইসাথে নব-নিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু এবং সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‎পরিশেষে সভাপতি নুরুল হোসাইন সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করেন

সর্বশেষ - রামগতি উপজেলা