৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:১২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সুবর্ণচরে চাকুরী বহালের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৩০, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

দিদারুল আলম, সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি: পিপিভির চাকুরী পুনরবহালের দাবিতে সুবর্ণচর উপজেলা পরিষদের সামনে রবিবার মানববন্ধন করেন সুবর্ণচর উপজেলার পেইড পিয়ার ভলান্টিয়ারগণ (পিপিভি)। সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন করে তারা।

রবিবার (৩০ জুন) বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরে একই দাবিতে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এবং সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে সকল পিপিভি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি দেন সুবর্ণচর উপজেলার পেইড পিয়ার ভলান্টিয়ারা।

মানববন্ধন থেকে পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি ২০২৪/৩০-এ তাদের অন্তর্ভুক্তির দাবি জানান উপজেলার পেইড পিয়ার ( পিপিভি) ভলান্টিয়ারা। উপজেলায় কর্মরত ৬৮ জনের মধ্যে প্রায় অর্ধশতাধিক অংশ নেন এতে।

মানববন্ধনে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন তাজ নাহার, আয়েশা আক্তার বিউটি, আমেন বেগম প্রমূখ।

বক্তারা বলেন, ২০১৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলায় পেইড পিয়ার ( পিপিভি) ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছেন তারা। এ নিয়ে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় হঠাৎ করে চাকরি শেষের নোটিশ জারি করা হয়েছে। ফলে তারা পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে দিকে যাচ্ছেন। তাই মানববন্ধন থেকে চাকুরীর চুক্তি নবায়ন করার দাবি জানানো হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি ও জন্ম বার্ষিকী পালিত

রামগঞ্জে যে কারণে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হলো ৬শত পরিবার

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ জেলের মৃত্যু

কমলনগরে জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাস থেকে মুক্তি পাবে একটি গ্রাম

নোয়াখালীতে দস্যুদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১ জেলের মৃত্যু

করিমগঞ্জে বিএনপি’র ৬২ নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের ২ জনের জামায়াতে যোগদান

রামগতিতে হাত পা বেধেঁ কিশোরী গণধর্ষণ, আটক-২

রামগতির দ্বীপচর লম্ভাখালীতে বেলায়েত মাঝির সন্ত্রাসী চাঁদাবাজি

কমলনগর কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও নগদ অর্থ প্রদান

রামগতিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত