১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৫০ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৪, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শূন্য পদে শিক্ষকদের বেতন প্রদান ও জাতীয় স্কেল বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। ১৪ ই আগষ্ট (রবিবার) বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর আহমেদ শাহিন, মহাসচিব বাংলাদেশ নিকাহ রেজিষ্ট্রার সমিতি ও উপদেষ্টা বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা আলতাফ হোসেন সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি মো. সাইদুর রহমান, মহাসচিব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল কেন্দ্রীয় যুগ্ম মহসচিব। কেন্দ্রীয় শিক্ষক নেতা মাওলানা ইউছুফ সিদ্দিকী, জিয়াউল হক জিয়া, মো. আবদুর রহিম, আনিসুল হক, অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন মাওলানা সামছুল হুদা, জরিফা বেগম ফেন্সি, রুবিনা আক্তার, নাছরিন বেগম, ডা. সিরাজুল ইসলাম পাটোয়ারী, এমদাদুল হক বাদল, মাওলানা নওশের আলী, এনামুল হক, মাহবুবুর রহমান, আবদুল আজিজ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তাগণ ২০০৩ সাল থেকে অদ্যবধি পর্যন্ত প্রাইমারী শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী কোমলমতি হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে চলমান উপবৃত্তি চালু রাখা ও অনুদানভুক্ত ইবতেদায়ী শিক্ষকদের শূন্য পদের অনুদান ছাড়করণ ও জাতীয় স্কেলে বেতনের দাবী জানান। নতুবা আগামী ২৯ আগষ্ট ২০২২ ইং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পরিশেষে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি পুনগঠন করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সকলের জন্যে দোয়া করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি ও মানববন্ধন কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির

রামগতিতে ১২ টি মন্ডপে দুর্গাপুজার মাঙ্গলিক উৎসবের আয়োজন

বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি চায় না: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামিম

লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) উন্নয়নের রূপকার সাবেক এমপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (পর্ব-০১)

কুলিয়ারচরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস টিকা প্রদান

কমলনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল হেলথ কার্ড বিতরণ ও স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন

হোসেনপুর উপজেলা হাসপতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামগতিতে কৃষকের গোয়ালঘর থেকে ৭টি গরু চুরি

কমলনগরে সবুজ বনায়নে অগ্রণী ভুমিকা রাখছে পূবালী ব্যাংক পিএলসি