২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ২:০৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে ঘরের তালা কেটে দু’টি অটো চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৭, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে ঘরের তালা কেটে দু’টি ব্যাটারি চালিত অটো রিক্সার চুরি হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে এ ঘটনায় অসহায় দু’টি পরিবারের উর্পাজনের একমাত্র পথ বন্ধ হয়ে পড়েছে।
চুরি হওয়া অটো রিক্সার একটির মালিক উজ্জল মিয়া ও অন্যটির মালিক ছিল সুলতান মিয়া। যে কারণে উজ্জলের ৫ জনের এবং সুলতানের ৭ জনের সংসারের আয়ের উর্পাজন ক্রম রন্ধ হয়ে এখন অসহায়ের মত দিনাতিপাত কাটছে।

এঘটনায় তারা থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করতে অনিহা প্রকাশ করেন। উল্লেখ্য উপজেলার অটো রিক্সা চুরির ও ছিনতাই হওয়ার উৎপাত দিনে দিনে বৃদ্ধি পেলেও এর কোন প্রতিকার না পেয়ে কেহ থানায় চাচ্ছে না।

একই এলাকায় গত কয়েকদিনে এদের দু’জন ছাড়াও জাহাঙ্গীর, মফিজ উদ্দিন ও মোবারকের অটো রিক্সা চুরি হলেও এদের কেহই থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি বলে জানান ভুক্তভোগীরা।

সর্বশেষ - রামগতি উপজেলা