২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:০৩ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বর্ণের চেইন চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৪, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরে স্বর্ণ চোর চক্্েরর এক নারী চোরকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে আসা দু’ নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির সময় এক নারী চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তার নাম ইয়াছমিন (২৩) বলে প্রাথমিকভাবে জানা গেলেও সঠিক নাম ঠিকানা নিয়ে সন্দেহ রয়েছে।

সে সুনামগঞ্জ সদরের মোল্লাপাড়া ইউনিয়নের উচারগাঁ গ্রামের সোহেল মিয়া স্ত্রী। এ সময় তার আরেক সহযোগী চেইন নিয়ে পালিয়ে যায়। সে কটিয়াদী উপজেলার পারিয়ে যাওয়া ওই নারীর সাথে বসবাস করে এ সকল অপকর্মের সাথে জড়িত বলে জিঞ্জাসাবাদে সন্দেহ হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্ল্যাাহ আল শামীম জানায় রোববার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহি: বিভাগের টিকেট কাউন্টারের সামনের লাইনে ভিড়ের মধ্যে দু’জনের গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটে।

এসময় সৌদি প্রবাসী ফয়সুল ইসলামের স্ত্রী জোৎসনা আক্তার ও আরেক নারীর গলা থেকে দু’টি স্বর্ণের চেইনটি চুরি হয়। এ সময় জোৎসনা আক্তার নামের এ নারী তা আচ করতে পেরে ডাক চিৎকার শুরু করলে টিকেট লাইন থেকে ওই নারী দৌঁড়ে পালানোর চেষ্টা করলে জোৎসনাকে ধরে ফেলেন। তিনি হোসেনপুর পৌর এলাকার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় বিআরটিসি বাস স্টেশনের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।

এসময় ভুক্তভোগী আরো অনেকে অভিযোগ করেন করোনা কালীন সময় থেকে টিকা নিতে আসা নারীদের টার্গেট করে অন্তত: অর্ধশত নারীর গলা থেকে স্বর্ণের চেইন খোয়া গেলেও এর সাথে জড়িত কয়েকজনকে হাতে-নাতে আটক করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়াতে কোন রকম ঝামেলা নিতে না চাওয়ায় চোরদের ছেড়ে দিতে হয়েছে। এবার জনতার চাপের মুখে এ যাত্রায় চোরকে ধরে জনতা পিটুনি দিলে হাসপাতাল কর্তৃপক্ষ চোরকে উদ্ধার করে পিটুনি থেকে রক্ষা করে একটি কক্ষে দেড় ঘন্টা আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে হোসেনপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম চোর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির অভিযোগের বিষয়ে ওই নারীকে জিঞ্জাসাবাদ চলছে; সঠিক তদন্ত সাপেক্ষে তার বিষয়ে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বীরমুক্তিযোদ্ধা আজাদ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতে ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন

কমলনগরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রামগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদন্ড

রামগতিতে বিনম্র শ্রদ্ধায় নানান কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত

ইটনায় করোনা ভ্যাকসিন গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছে ৩৪৪২৩ জন

পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকি পালিত

রামগতিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

কমলনগরে আ.লীগের কার্যালয় ভাঙচুর ; বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা