ঢাকা | বঙ্গাব্দ

ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলে বাধা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 140
ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলে বাধা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন : ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলে বাধা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে সৌদি প্রবাসীর ক্রয়কৃত জমি দখলে বাধা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন।

 

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬ইং) দুপুরে উপজেলার গোছামারা পশ্চিমপাড়ার সাদেক মোড় এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এসময় সৌদি আরব প্রবাসী ফুল মিয়ার বাবা দ্বীন ইসলাম অভিযোগ করে বলেন, আমার ছেলে তার পরিবার নিয়ে সৌদিতে বসবাস করেন৷ ফুল মিয়া গত ২০ আগষ্টে রতন মিয়ার কাছ থেকে ১৮ শতাংশ জমি সাব কাবলা মূলে ক্রয় করেন। জমি ক্রয়ের পর উক্ত জমিতে মাটি ভরাটের কাজ করতে গেলে শিমুল কান্দি ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ ) আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন কাজে বাধা দেয়।

শুধু তাই নয় গত ১০ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে প্রবাসী ফুল মিয়ার বাড়িতে গিয়ে তার বাবার কাছে ১০ লাখ টাকা চাদাঁ দাবি করেন। ১০ লাখ টাকা চাঁদা না দিলে কাজ করতে দিবেনা। এমনকি কেউ কাজ করতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । এ ঘটনায় প্রবাসীর বাবা দ্বীন ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান সহ অজ্ঞাত নামা ৪/৫ জনেন বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী ফুল মিয়ার চাচা আলী হোসেন মিয়া , রতন মিয়া ও রইছ মিয়া।

 

অভিযুক্ত মুজিবুর রহমান চাদাঁ দাবি বা হুমকির বিষয়ে অস্বীকার করে জানান, রতন মিয়ার সাথে গত ১৬ বছর আগে এওয়াজ বদলের মাধ্যমে আমার একটি জমি অদলবদল করা হয়েছে। কিন্তু রেজিষ্ট্রকৃত জমির দাগ নাম্বার ভুল হওয়ায় আদালতে তিনি মামলা দায়ের করেছেন। তাছাড়া জমির বিষয়ে গ্রামে একাধিক সালিশী বৈঠক হয়েছে।

 

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির বিষয়ে দ্বীন ইসলাম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলে বাধা ও চাঁদা দাবির

ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলে বাধা ও চাঁদা দাবির