ঢাকা | বঙ্গাব্দ

রামগতি পৌরসভায় সড়ক উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 70
রামগতি পৌরসভায় সড়ক উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ছবির ক্যাপশন : রামগতি পৌরসভায় দুটি সড়ক উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলম খাঁ সড়ক এবং ৮ নম্বর ওয়ার্ডের হাজী কামাল সড়ক উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।


শনিবার (১৭ অক্টোবর ২০২৬ইং) সকাল ১০ ঘটিকায় তিনি এ সড়ক দুটি উদ্বোধন করেন। সড়ক দুটি উদ্বোধনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে সুবিধা সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।


এসময় উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার প্রশাসক শেখ এহসান উদ্দিন, রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শাহেদ আলী পটু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তাজা আল-আমিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ জুয়েলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।


সড়ক দুটি উদ্বোধনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামগতি পৌরসভায় সড়ক উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশর

রামগতি পৌরসভায় সড়ক উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশর