ঢাকা | বঙ্গাব্দ

ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হুইপ নিজান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 132
ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হুইপ নিজান ছবির ক্যাপশন : ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হুইপ নিজান

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে দেওয়া বক্তব্যের বিতর্কিত অংশের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।


শুক্রবার (২৩ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে তিনি ফেসবুকে পোষ্টের মাধ্যমে প্রকাশ করেন বলে তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়েছে। বক্তব্যে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, দুর্গাপূজার বিভিন্ন ম-প পরিদর্শনকালে তাঁর বক্তব্যের কয়েকটি বাক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়েছে।


তিনি বলেন, “আমার বক্তব্যের যে অংশটুকু ধর্মীয়ভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়, সে অংশটুকুর জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি।”নিজের নির্বাচনী এলাকা রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ-তরুণী, বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি এ বক্তব্য দেন।


বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন জানিয়ে হুইপ নিজান বলেন, পবিত্র এই স্থানে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তাঁর ঈমান আরও সুদৃঢ় ও মজবুত হয় এবং তিনি সর্বদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। বক্তব্যের শেষাংশে তিনি সবাইকে ধন্যবাদ জানান।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হুই

ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হুই