১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:৫৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষকে অচেতন করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা প্রতারক আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১১, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ

মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষকে অচেতন করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে ভিআইপি ব্যক্তি পরিচয়ে এক প্রতারক। এ ঘটনায় অধ্যক্ষ আতাউর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে কটিয়াদী সরকারি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতারক ব্যক্তি ইমরান হাওলাদার (৫০) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের টার্কিচর গ্রামের মো. সোহরাব হাওলাদারের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ইমরানকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, কলেজ চলাকালীন সময়ে ইমরান হাওলদার কলেজে প্রবেশ করে নিজেকে একজন ভিআইপি পরিচয় দিয়ে অধ্যক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় অন্যান্য শিক্ষকগণ ও তাঁর কক্ষে ছিলেন। দীর্ঘ সময় কথা বলার পর অধ্যক্ষের সাথে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাইলে অন্যান্য শিক্ষকদের সরে যেতে বলেন। এ সময় অধ্যক্ষকে সুগন্ধি জাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে তার সাথে থাকা টাকা পয়সা হাতিয়ে নেয়ার চেষ্টা করে।

সুগন্ধি জাতীয় তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষকদের সন্দেহ হয়। তারা রুমে প্রবেশ করে অধ্যক্ষের সঙ্গে কথা বলে বুঝতে পারেন অধ্যক্ষ কিছুটা অচেতন ও অসংলগ্ন অবস্থায় আছেন। তিনি স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিলেন না। এ সময় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সেও উল্টাপাল্টা কথাবার্তা বলতে শুরু করে। তাকে চাপ প্রয়োগ করলে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে সেই টাকা ফেরত দেয়। তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।”

কটিয়াদী সরকারি কলেজের পরিবেশ, প্রকৃতি ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক শাহ আলম বলেন, “সকালে কয়েকজন শিক্ষক অধ্যক্ষের কক্ষে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে অধ্যক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করেন। তিনি নিজেকে একজন গুরুত্বপূর্ণ (ভিআইপি) ব্যক্তি হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে অধ্যক্ষের কক্ষে থাকা শিক্ষকদের বাইরে যেতে বলেন। দরজা খোলার পর কক্ষের ভেতর থেকে সুগন্ধি জাতীয় তীব্র গন্ধ বের হতে থাকে। এতে আমাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ধারণা করা হয় চেতনানাশক বা অজ্ঞানকারী দ্রব্য প্রয়োগের কারণে অধ্যক্ষ অসুস্থ হয়ে পড়তে পারেন।

এবিষয়ে কটিয়াদী থানার তদন্ত পরিদর্শক মো. শ্যামল মিয়া বলেন, ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার নাম ইরান হাওলাদার এবং বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায় বলে জানিয়েছেন। তবে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। তাই তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্টেক দেহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে চার সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

কুলিয়ারচরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান

হোসেনপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

কমলনগরে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের সাবেক এমপি ড. আলাউদ্দিন বাবা-মায়ের পাশে শায়িত

কমলনগর উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত