৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:১০ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগর গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৩, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ

মো. নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে গুণীজনদের গর্ব সম্মাননা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরন করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬ইং) বিকেলে কমলনগরের লরেঞ্চ বাজারের চর লরেঞ্চ সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

সম্মাননা পদক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত উজ জামান, কমলনগর থানার অফিসার ইনচার্জ ফরিদুল আলম, উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা জামাতের আমির মওলানা আবুল খায়ের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী মিঠু, শিক্ষাবিদ জায়েদ হোসেন ফারুকী, আব্দুল মোতালেব, শোয়াইব হোসেন বাবলুসহ প্রমূখ।

প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান পৃষ্ঠপোষক ও সানরাইঞ্জ ক্লাব সভাপতি জনাব ওসমান গনি বিপ্লব।

কমলনগরের ৯ বিশিষ্টজনকে গর্ব সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ আলেম হাজিরহাট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। শ্রেষ্ঠ শিক্ষক হাজিরহাট কামিল মাদ্রাসার এর মাওলানা মাহবুবুর রহমান। শ্রেষ্ঠ গর্বিত পিতা মোহাম্মদ আলী হোছাইন, শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রিপন, শ্রেষ্ঠ উদ্যোক্তা আব্দুর রহমান শ্রেষ্ঠ সামাজিক সংগঠক, মোহাম্মদ দোলন শ্রেষ্ঠ রক্তদান সংগঠন প্রিয় ব্লাড ব্যাংক, শ্রেষ্ঠ সামাজিক সংগঠন মাতাব্বর হাট ক্লাব শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠন শতামুখ স্বপ্ন ফাউন্ডেশন।

কৃতি শিক্ষার্থী আবদুর রউফ রাসেল, আব্দুল্লাহ্ ওমর নাসিক সিফাত, নাজমুল হুদা চৌধুরী সিয়াম, মোহাম্মদ তাহসান, শাহরিয়ার নাফিজ শাওন, তাবাসসুম জান্নাত নাফিসা।

অনুষ্ঠানে গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণার পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও ১৪ জন শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, সানরাইজ ক্লাব ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছে এবং প্রথমবারের মতো গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণার আয়োজন করে। এমন আয়োজন ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে করবে বলে জানান সংগঠন কর্তৃপক্ষ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কক্সবাজার জেলা কমিটির অনুমোদন

পত্নীতলায় টিসিবি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংবাদকর্মীদের অবহিত করণ সভা

লক্ষ্মীপুরে মাসুম ভূঁইয়াকে গণ সংবর্ধনা দিয়ে বরণ করে নিলেন পৌরবাসী

কুলিয়ারচরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা সংবর্ধিত

কমলনগরে ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সুবর্নচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং শিক্ষা সামগ্রী বিতরণ

নীল মাহমুদ জয়ের ‘কেবলই ফুরিয়ে যায়’ বইয়ের মোড়ক উন্মোচন

কিশোরগঞ্জে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্যে র‌্যালী ও পরিচ্ছন্নতা কার্যক্রম