২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২৭ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে চর মার্টিন উচ্চবিদ্যালয়ে এমপিও ভূক্ত হওয়ায় আনন্দ র‌্যালী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১০, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিন চরমার্টিন উচ্চ বিদ্যালয় এমপিও ভূক্ত হওয়ায় আনন্দ র‌্যালী শোভাযাত্রা করা হয়েছে।

শনিবার সকালে ম্যানেজিং কমিটি, শিক্ষক/কর্মচারী ও চৌধুরীর বাজার ইউনিটের আয়োজনে বিদ্যালয় থেকে এ আনন্দ র‌্যালী শোভাযাত্রা বের হয়ে চৌধুরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহমেদ উল্যাহ সবুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ম্যানেজিং কমিটির সদস্য হারুনুর রশিদ ডিলার, চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, চরমার্টিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. ইমান আলী, মো. ওমর ফারুক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেল প্রমুখ।

প্রসঙ্গত, এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

বুধবার এক অনুষ্ঠানে যুক্ত হয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকালে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

কমলনগরে জামায়াতের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত

রামগতির চরগাজীতে ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন

সংসদীয় আসন লক্ষ্মীপুর-০৪; আওয়ামী লীগ ত্রিমূখী বিএনপি দুই ভাগে বিভক্ত

রামগতিতে মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

রামগতি উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

হোসেনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড. সারু