২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:৩৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে নিখোঁজের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২০, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল , কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ৩ দিন পর নুরুল আলম (২৫) নামে এক জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী ২০২৬ইং) সকালে উপজেলার মাতাব্বর হাটের উত্তর পাশে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লকের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে সাহেবেরহাট ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডে জামাদার বাড়ির বশির আহমেদের ছেলে এবং ওই এলাকার জামায়াতের একজন সক্রিয় কর্মী। তার গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

‎জানা যায়, ২সন্তানের জনক নুরুল আলম মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পে বালু ভরাটের কাজ করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে মাতাব্বর হাট বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। পরে বিভিন্ন এলাকা খোঁজাখুজি করে না পেয়ে পরের দিন শনিবার বিকেলে কমলনগর থানায় সাধারণ ডায়েরী করেন তার পরিবার।

‎কমলনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের বলেন, নুরুল আলম আমাদের জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাহেবেরহাট ইউনিয়নের এক জন সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে ওই এলাকায় আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে। আমরা নুরুল আলমের মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, গত শনিবারে নুর আলম নামে এক ব্যক্তির নিখোঁজের ডায়েরী করেন তার পরিবার। সোমবার সকালে স্থানীয়রা নদীর পাড়ে তার মরদেহ ব্লকের নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পলিত

রামগঞ্জে সয়াবিন তেলের গুদামে তালা দিলেন ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট

কমলনগরে হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

পাকুন্দিয়ায় নরসুন্দা নদী খননের মাটি বিক্রি করছে চেয়ারম্যানের ভাই

কাপ্তাই উপজেলা আওয়ামী পেশাজীবি লীগের ঈদ পূর্নর্মিলনী অনুষ্ঠিত

কমলনগরে ঐতিহাসিক গণহত্যা দিবসে আলোচনা সভা

পাকুন্দিয়ায় এস রাফা ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

রায়পুরে ইউপি কমপ্লেক্স ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন-এমপি নয়ন

কমলনগরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশুটি ৪৮ ঘন্টা পরেও উদ্ধার হয়নি

কমলনগরে ইটের ভাটায় অভিযানে ৬লাখ টাকা জরিমানা