১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:১৯ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১১, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ

মুঞ্জুরুল হক মঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যদের দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ থেকে ১১ জুন পর্যন্ত তিনটি ব্যাচে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও কোর্স ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

প্রশিক্ষণে সভাপতিত্ব ও কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী।

প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ভিডিও ক্লিপের মাধ্যমে গ্রাম আদালতের সম্পূর্ণ কার্যপ্রক্রিয়া উপস্থাপন এবং বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণার্থীরা জানান, এ পদ্ধতিতে বিষয়বস্তু সহজে আয়ত্ত করা সম্ভব হয়েছে এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ আয়োজন আরও সহজ হবে।

প্রশিক্ষণে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গ্রাম আদালত সঠিকভাবে পরিচালনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জবাবদিহিতা নিশ্চিত করা, জনসচেতনতা ও প্রচারণা বৃদ্ধি, নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা জোরদার করা। এছাড়া প্রতিটি থানায় গ্রাম আদালতের আবেদন ফরম সংরক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এর কার্যক্রম আরও শক্তিশালী হলে সাধারণ মানুষ স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব), জেলা লিগ্যাল এইড অফিসার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার।

প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক আয়োজন ও সমন্বয়ে ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের কিশোরগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তার।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B C P C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে পড়াশুনা মান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের সাঁড়াশি অভিযান

রামগতি উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ফাহিমা

রামগতি মেঘনা নদীর অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাছ ধরা বন্ধ

কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক আর নেই

হোসেনপুরে গরু চুরির হিরিক; কৃষকের ৩ গরু চুরি

তাড়াইলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর আরটিসি কনফারেন্স অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

পাকুন্দিয়ায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ওসি’র মতবিনিময়