১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৪৪ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে উচ্ছেদ নোটিশের প্রতিবাদে দোকান মালিকদের মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৯, ২০২১ ১১:০১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারের বৈধ দোকান মালিকদের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় আগরপুর বাসস্ট্যান্ড হইতে ভাগলপুর সড়কের উপর আগরপুর বাজার বৈধ দোকান মালিক পক্ষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে হাতে প্লেকার্ডে লেখা ছিল, উচ্ছেদ নোটিশ প্রত্যাহার কর করতে হবে, জীবন দেবো তবুও জায়গা ছাড়বো না, শেষ সম্বল কাইড়া নিলে কোথায় পাবো ঠাই” অমানবিক আদেশ প্রত্যাহার চাই, উন্নয়নের নামে ধ্বংসাত্মক কর্মকা- বন্ধ করো করতে হবে, আমরা বৈধ মালিক উচ্ছেদ নোটিশ পুনর্বিবেচনা আবশ্যক, জীবিকার শেষ অবলম্বন কেড়ে নিবেন না, প্রকৃত মালিকগণের ন্যায় বিচার নিশ্চিত করুন ৷

উক্ত মানবন্ধনে বাজারের ভিট মালিক, ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও রবিদাস পাড়ার নারী বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা